ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রামীণ সাংবাদিকতা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. তারুণ্য
  13. দূর্নীতি ও অনিয়ম
  14. ফিচার
  15. মতামত

ছাত্রদল নেতা অভির পাঠাগারে স্বপ্ন বুনছে তারুণ্য 

admin
নভেম্বর ১২, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রিফাত আব্দুল্লাহ্

জৈষ্ঠ্য প্রতিবেদক,

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ সমাজসেবক হাসিবুর রহমান অভির উদ্যোগে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্মুক্ত পাঠাগার কার্যক্রম শুরু হয়েছে।

এতে দেশীয় ও বিদেশি লেখকদের বই পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। উন্মুক্ত লাইব্রেরির এই উদ্যোগের প্রশংসা করছে শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল।

অভির পাঠাগারে নিয়মিত বই পড়া আবদুল হান্নান জিসান নামে এক শিক্ষার্থী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বই পড়তে বেশি ভালো লাগে। তার জীবনীগ্রন্থ আমার কাছে সেরা আবিস্কার মনে হয়।

মাঈশা আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, সায়েন্স ফিকশন ও উপন্যাস পড়তে পছন্দ করি। লাইব্রেরি দিয়েছেন অভি নামের কেউ একজন। শুনেছি তিনি ছাত্রদলের নেতা। জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ায় তাকে ধন্যবাদ।

ছাত্রদল নেতা অভি বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত। যিনি শিক্ষিত ও জ্ঞানী সমাজ গড়তে নিরলস কাজ করেছেন। বেগম খালেদা জিয়ার সরকার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এমনকি দেশ নায়ক তারেক রহমানও শিক্ষার্থীদের পাশে দাড়াচ্ছেন। শিক্ষিত সমাজ বিনির্মানে আমরা বদ্ধপরিকর। আমার নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে সামাজিক কাজকর্ম চলমান রেখেছি। তার পরামর্শেই আমার পাঠাগার কার্যক্রম শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।