ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রামীণ সাংবাদিকতা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. তারুণ্য
  13. দূর্নীতি ও অনিয়ম
  14. ফিচার
  15. মতামত

রাজনীতির সীমা ছাড়িয়ে লাখো মানুষের হৃদয়ে আবুল খায়ের ভূঁইয়া 

admin
ডিসেম্বর ২, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রিফাত আব্দুল্লাহ্,জৈষ্ঠ্য প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল খায়ের ভূঁইয়া। তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য।

আস্থাভাজন এই নেতাকে আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি লক্ষ্মীপুর ২ আসনে তার নাম ঘোষণা করেন।

বিএনপি নেতারা বলছেন, আবুল খায়ের ভূঁইয়া নির্বাচনী এলাকার দল-মত নির্বিশেষে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিভিন্ন মামলায় হয়রানি ও রাজনৈতিক কারণে কারাভোগ করা এই নেতা আগের তিনবারের মতো এবার নির্বাচিত হয়ে করতে চান রায়পুর ও সদর আংশিক এলাকা নিয়ে গঠিত লক্ষ্মীপুর ২ আসনের মানুষের সেবা।

আবুল খায়ের ভূঁইয়া জানান, এলাকার মানুষের সেবায় তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। বেকারত্ব দূর করা এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও তাঁর রয়েছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষ উৎসাহ নিয়ে ধানের শীষে ভোট দিতে প্রস্তুত।

দলটির তৃণমূলের কর্মী-সমর্থকেরা বলছেন, মানুষের কাছে আস্থার নাম বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান। সেই আস্থার দূর্গে সিপাহশালার আবুল খায়ের ভূঁইয়া। তিনি বিপুল ভোটে সংসদে যাবেন বলে প্রত্যাশা তাদের।

 

রাহাত/রিফাত/ডিসে-২০২৫

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।